মহিলা লীগের সহ-সভাপতি হলেন রেলমন্ত্রীর স্ত্রী

news-image

 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন রেলমন্ত্রী মুজিবুল হকের সহধর্মিণী অ্যাডভোকেট হনুফা আক্তার রিক্তা। শনিবার এ তথ্য জানান, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা মাহমুদা আক্তার।

জানা যায়, রেলমন্ত্রী মজিবুল হকের রাজনৈতিক দক্ষতায় অনুপ্রাণিত হয়েই রাজনীতিতে যোগ দেন হনুফা আক্তার রিক্তা। বেশ কয়েক মাস ধরে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠানে যোগ দেন তিনি। সম্প্রতি অনুষ্ঠিত কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে নৌকা মার্কার পক্ষে প্রচারণায় অংশগ্রহণও করেন হনুফা আক্তার রিক্তা।

এদিকে, অ্যাডভোকেট হনুফা আক্তার রিক্তা সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন ও শুভ কামনা জানান বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন