ব্রাহ্মনবাড়িয়ায় দু,দল যুবকের মধ্যে সংঘর্ষ, একজন গুলিবিদ্ধ 

news-image
নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজ পাড়ায় আজ সোমবার দু’দল যুবকের মধ্যে সংঘর্ষের সময় জীবন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। সে কলেজ পাড়া এলাকার বাসিন্দা মৃত আলী আকবর হোসেনের ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে কলেজ পাড়ার দু’গ্রুপের মধ্যে কথাকাটির জের ধরে রাত প্রায় ৮ টায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের লোকজন কয়েক রাউন্ড গুলি বর্ষন করে। এতে জীবন (২৩) গুলিবিদ্ধ হলে তাকে সদর হাসপাতালে আনা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। ঘটনার পর থেকে পুরো কলেজ পাড়া জুড়ে উত্তেজনা দেখা দিয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নবীর হোসেন জানান, এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।পরিস্হিতি শান্ত, ঘটনার সাথে সর্ম্পৃক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম