ব্রাহ্মনবাড়িয়ায় টিকেট কালোবাজারী বন্ধ ও আসন সংখ্যা বৃদ্ধির দাবিতে মানববন্ধন

news-image

তৌহিদু রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মনবাড়িয়ায় ট্রেনের টিকেট কালোবাজারী বন্ধ ও আন্তঃনগর ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধির দাবিতে জেলা নাগরিক কমিটির মানব বন্ধন করেছে। সোমবার সকালে ব্রাহ্মনবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গনে জেলা নাগরিক কমিটির সভাপতি ডাঃ বজলুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক এড.মোঃ হাবিবুল্লাহ, জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক শফিউর রহমান লিটন, সাহিত্য একাডেমীর সভাপতি কবি জয়দুল হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আবদুর নুর সহ বিশিষ্টজনরা।

বক্তারা অবিলম্বে ব্রাহ্মনবাড়িয়া রেলওয়ে স্টেশনে সকাল থেকে সন্ধা পর্যন্ত স্টেশন টিকেট কাউন্টারের সামনে কালোবাজারীদের টিকেট বিক্রি বন্ধ করতে হবে। এছাড়া উপবন, কালনী, বিজয়, সূর্বণ এক্সপ্রেস সহ সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি এবং আসন সংখ্যা বৃদ্ধির দাবি জানান। দাবী আদায় না হলে কঠোর পরবর্তীতে কঠোর কর্মসূচী ঘোষনা করা হবে ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম