ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাংবাদিক সম্মেলন 

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাবেক ও বর্তমান কমিটির দুই নেতাকে জড়িয়ে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদনের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আপত্তি জানাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ।  শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক এ কথা জানান।

সংবাদ সম্মেলনে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল জানান, পত্রিকায় সংবাদ প্রকাশের পর জেলার সাংবাদিকদেরকে নিয়ে ফেসবুকে করা আপত্তিকর মন্তব্যগুলো মুছে নেয়া হয়েছে। এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন সাংবাদিকদের বিরুদ্ধে মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৯ মার্চ একটি জাতীয় দৈনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে ‘মাদক ছড়িয়ে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদে উল্লেখ করা হয়, এসবের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ ও বর্তমান সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন জড়িত। প্রকাশিত এ সংবাদের জন্য পত্রিকাটির জেলা প্রতিনিধি শাহাদাৎ হোসেনকে দোষারোপ করে বিভিন্ন ধরণের হুমকি ধামকি দেয়া হয়। এ অবস্থায় বেশ কয়েকজন ছাত্রলীগ নেতা-কর্মী ফেসবুকে সাংবাদিকদেরকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।
অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বলা হয়, জেলা ছাত্রলীগের পক্ষ থেকে পাঠানো প্রতিবাদ পত্র ইতিমধ্যেই ওই পত্রিকায় ছাপা হয়েছে। আগামীকাল (রবিবার) স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কাছেও একটি লিখিত আবেদন করা হবে। প্রকৃত ঘটনা উদঘাটনের জন্যও দাবী তোলা হয় ছাত্রলীগের পক্ষ থেকে।
সংবাদ সম্মেলনে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন বলেন, প্রকাশিত সংবাদটি সম্পূর্ন ভিত্তিহীন। মাদক ব্যবসার সাথে তার কোন সংশ্লিষ্টতা নেই।
সংবাদ সম্মেলনে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক ছাড়াও সিনিয়র সহ-সভাপতি সুজন দত্ত, সহ-সভাপতি শামীম হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক নাঈম বিল্লাহ, সাবেক দপ্তর সম্পাদক ছায়েদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম