ব্রাহ্মণবাড়িয়া  অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেফতার 

news-image
নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে সোমবার দেশীয় পাইপগানসহ অস্ত্রধারী ছিনতাইকারী রাব্বি গ্রেফতার করেছে।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নবীর হোসেন এর দিক নির্দেশনায় সোমবার দিবাগত রাত্রে বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রধারী ছিনতাইকারী রাব্বি (২০), পিতা-আবেদ মিয়া, মাতা-হনুফা বেগম, সাং-কাজীপাড়া দরগাহ মহল্লা, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে দেশীয় তৈরী একটি লোহার পাইপগান, যাহা লম্বা অনুমান ১৩ ইঞ্চি সহ অত্র থানাধীন পৌরসভাস্থ কাজীপাড়া ঈদগাহ মাঠের পূর্ব দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর থেকে গ্রেফতার করা হয়। উক্ত অস্ত্র (পাইপগান) উদ্ধার সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী রাব্বি এর বিরুদ্ধে অত্র থানায় অস্ত্র আইনের মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম