ব্রাহ্মণবাড়িয়ায় ১০টাকা কেজি চাল বিতরণে অনিয়ম : মানবন্ধন ও বিক্ষোভ মিছিল

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিতরণে অনিয়মের অভিযোগে মানববন্ধ ও বিক্ষোভ মিছিল করেছে হতদরিদ্ররা। রবিবার দুপুরে সদর উপজেলার ৭ নং তালশহর পূর্ব ইউনিয়ন পরিষদের সামনে বিপুল সংখ্যক নারী-পুরুষ এ মানবন্ধনে অংশ নেয়। মানব বন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, সরকার ঘোষিত হতদরিদ্রদের জন্য জনপ্রতি ১০ টাকা দরে ৩০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও স্থানীয় ডিলার ফুল মিয়া তাদেরকে ৩০ কেজির পরিবর্তে ৩/৪ কেজি চাল কম দিচ্ছে।

এছাড়াও অনেকের কাছ থেকে সরকারীভাবে দেয়া হতদরিদ্রদের কার্ড জমা রেখে ফেরৎ দেয়া হচ্ছে না। ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। পরে তারা একটি বিক্ষোভ মিছিল করে। এ বিষয়ে ডিলার ফুল মিয়া তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম