ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ৩

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাকচাপায় মটর সাইকেল চালকসহ তিনজন নিহত হয়েছেন। নিহতেরা- হলেন নুরুল আমিন (২২), ফয়সল (১৮) ও স্বজল (১৭)। গতকাল শনিবার বিকাল সাঁড়ে পাঁচটার দিকে উপজেলার শাহপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল আমিন কুটি ইউনিয়নের ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারন সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিকালে শাহপুর এলাকায় একটি পণ্যবোঝাই ট্রাক অপর দিক আসা মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নুরুল আমিন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত বাকি দুইজনকে উদ্ধার করে দ্রুত কুমিল্লা মেডিক্যাল হাসপাতালে পাঠানো হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। নিহত নুরুল ও ফয়সল কসবা উপজেলার কুটি এলাকার বাসিন্দা ও স্বজল উপজেলার কাইয়ূমপুর গ্রামের বাসিন্দা।

কসবা থানা পুলিশের অতিরিক্ত দায়িত্বে থাকা অফিসার ইনচার্জ মো:মনিরুজ্জামান দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে একজন আর রাতে চিকিৎসাধীন অবস্থায় বাকি দুজনের মৃত্যু হয়।

পরিবারের পক্ষ থেকে অভিযোগের প্রাপ্তিতে থানায় আইনগত ব্যবস্হা নেওয়া হবে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম