ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। খাদিজা বেগম (১৫) নামের ওই শিক্ষার্থী আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। বৃহস্পতিবার দিনগত রাতে শহরের মুন্সেফপাড়া এলাকায় একটি ভাড়া বাসা থেকে খাদিজার মরদেহ উদ্ধার করে পুলিশ। খাদিজা জেলার আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়নের নাওঘাট গ্রামের মামুনুর রশিদের মেয়ে।

খাদিজার চাচী জানান, খাদিজা ছোটবেলা থেকেই আমাদের বাসায় থেকে লেখাপড়া করত। কিন্তু কি কারণে সে আত্মহত্যা করেছে আমরা কিছু বুঝতেছিনা ।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:নবীর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর কিভাবে মৃত্যু হয়েছে তা জানা যাবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম