ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগর পশ্চিম ইউনিয়ন চরলাপাং গ্রামে দুর্বৃত্তদের গুলিতে শামীম সরকার (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। রোববার বিকালে এ ঘটনা ঘটে। সে ঐ গ্রামের আলমাস সরকারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, নরসিংদীর রায়পুরা থানার মির্জাচর গ্রামের প্রায় ২৫ থেকে ৩০ জন সশস্ত্র দুর্বৃত্ত নৌকা যোগে এসে চরলাপাং গ্রামে হামলা চালায়। তখন তারা এলোপাতারী গুলি করে। এতে শামীম সরকার গুলিবিদ্ধ হয়। তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্হ্য ক্লিনিকে নিয়ে গেলে কর্তবরত ডাক্তার মৃত ঘোষণা করে। নিহত শামীমের স্ত্রী ও দুই মেয়ে সন্তান রয়েছে। কি কারণে এই হামলা চালানো হয়েছে তা তাক্ষৎণিক ভাবে কেউ বলতে পারেনি।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নরসিংদীর রায়পুরা গ্রাম থেকে এসে হামলা চালিয়েছে। গ্রেফতারের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম