ব্রাহ্মণবাড়িয়ায় যুবকের রহস্যজনক মৃত্যু

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় আবদুল মান্নান (২৩) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার বাসুদেব ইউপির ঘাটিয়ারা গ্রামের নিজ বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের আবদুল জলিলের ছেলে।

নিহতের পরিবারের ও পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে স্বাভাবিক খাবার খেয়ে মান্নান তার নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন। সকালে মান্নানের মা তাকে ডাকতে গিয়ে দেখেন সে মৃত অবস্থায় বিছানায় পড়ে আছে। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। তবে এটি স্বাভাবিক নাকি অসববাভাবিক মৃত্যু এই নিয়ে পরিবারের মর্ধ্য সন্দেহ রয়েছে।মরদেহের গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নবীর হোসেন জানান, মরদেহ উদ্ধার করে জেলা সদরে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রির্পোট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম