ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাছাত্র হত্যার প্রতিবাদে মানববন্ধন

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাছাত্র দেলোয়ার হোসেন হৃদয় (১৭) হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
রোববার  ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কওমি মাদ্রাসা ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. আবদুল জলিল। এতে বক্তব্য দেন জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হানিফ মিয়া, জেলা ট্রাক-লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সেলিম ভূইয়া।
এ সময় বক্তারা হৃদয়ের প্রকৃত হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের দাবি জানান। এর আগে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
গত ৫ নভেম্বর শহরের মেড্ডা এলাকায় সন্ত্রাসীদের হামলায় দেলোয়ার হোসেন হৃদয় খান নিহত হন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম