ব্রাহ্মণবাড়িয়ায় মাদক অধিদপ্তরের বিশেষ অভিযানে ইয়াবা উদ্ধার, ৪ জনের বিভিন্ন মেয়াদে সাজা

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় দিনব্যাপী বিশেষ মাদক বিরোধী অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। গতকাল বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলা ও নবীনগর উপজেলার বিভিন্ন এলাকায় বিজিবি ও আনসার সদস্যদের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করে। এসময় অভিযানে পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আসলাম হোসাইন ও জেলা মাদকের সহকারি পরিচালক বাহা উদ্দিন। এ অভিযানে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ ৪জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াতে সাজা দেয়া হয়েছে।
আটককৃতরা হলেন, সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের দুবলা গ্রামের আবুল হোসেনের স্ত্রী রিমা বেগম (৩৮), পৌর এলাকার কান্দিপাড়া মহল্লার মনির আহমেদ খাদেমের ছেলে অনু খাদেম (৩৭) ও গোকর্ণঘাটের হামদু মিয়ার ছেলে মো. জাবেদ (৩৯) এবং নবীনগর উপজেলার চরগোসাইপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে কাউসার মিয়া (২৮)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান জানান, বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ২১ সদস্যের বিজিবি ও আনসার নিয়ে বিশেষ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে রিমা বেগমকে ৪ পুরিয়া গাঁজাসহ আটকের পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসলাম হোসাইন ৬ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক অনু খাদেমকে ১০ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা, কাউসার মিয়াকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটকের পর ৬ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা এবং জাবেদকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটকের পর ৬ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও শহরের পুনিয়াউট এলাকার দুটি ডিপার্টমেন্টাল স্টোরে যৌন উত্তেজন সিরাপ ও এনার্জিড্রিংক রাখার দায়ে জরিমানা করা হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম