ব্রাহ্মণবাড়িয়ায় বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘অবিরাম ফাউন্ডেশন’র উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে বিতর্ক প্রতিযোগীতা।

মঙ্গলবার বিকেলে শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ প্রতিযোগীতার ফাইনাল অনুষ্ঠিত হয়। নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়কে হারিয়ে প্রতিযোগীতায় চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়। এর আগে গত ১৪ সেপ্টেম্বর এ বিতর্ক প্রতিযোগীতার উদ্বোধন হয়। প্রতিযোগীতায় জেলা শহরের ৮টি বিদ্যালয় অংশগ্রহণ করেন। প্রতিযোগীতায় রানার্স আপ হয়েছে নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় ও দ্বিতীয় রানার্স আপ হয়েছে ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়।

ফাইনাল উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোঃ রেজওয়ানুর রহমান। অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা নাজমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদুল ইসলাম, শিশু নাট্যমের সম্পাদক নিয়াজ মুহাম্মদ খান বিটু ও দৈনিক কালের কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু। আলোচনা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন দলের সদস্যদের হাতে শিরোপা তুলে দেন। এছাড়া সংগঠনের প্রজেক্ট স্বাবলম্বী-৪’র আওতায় সাতজনকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম