ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় বেশ কয়েকজন আহত, গুরুতর ৩ জনকে ঢাকায় প্রেরণ

news-image

তৌহিদুর রহমান নিটল ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৬ জন আহত হয়েছে। আজ শুক্রবার রাতে উপজেলার গোসাইপুর বাজারে এ ঘটনাটি ঘটে। আহতরা হচ্ছে রুহেল, সাইফুল, মাহবুবু, জুয়েল, মোক্তার হোসেন এবং ইমাম। এদের সবার বাড়ি উপজেলার গোসাইপুর গ্রামে। আহতদেরকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় মাহবুব, সাইফুল ও রুহেলকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। স্থানীয়রা জানায়, পাওনা টাকাকে কেন্দ্র ভৈরব নগর গ্রামের আব্দুল হেকিম ও জাকিরের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। এর জের ধরে জাকিরের লোকজন এ হামলা চালিয়েছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম সিকদার জানান, আমি ঘটনাস্থলে আছি। গুরুতর আহতদের ঢাকায় প্রেরণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম