ব্রাহ্মণবাড়িয়ায় তারেক রহমানের ৫৩ তম জন্মদিন পালিত

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে গতকাল বাদ আছর আলোচনা সভা,কেক কাটা ও মিলাদ মাজফিলের মধ্য দিয়ে বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান নির্যাতিত নন্দিত জননেতা দেশনায়ক তারেক রহমানের ৫৩ তম জন্মদিন পালিত হয়েছে।এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি, প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি‘র সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিঃ খালেদ হোসেন মাহবুব শ্যামলের পুনিয়াউটস্থ বাসভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা এইচ.এম. আবুল বাশারের সভাপতিত্বে এবং মইনুল ইসলাম ও দেলোয়ার হোসেন দিলীপের যৌথ পরিচালনায় আলোচনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি এডঃ শফিকুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলহাজ্ব এ.বি.এম. মোমিনুল হক, কোষাধ্যক্ষ জসিম উদ্দিন রিপন, জেলা যুবদলের আহবায়ক মনির হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি শামীম মোল্লা, পৌর যুবদলের আহবায়ক তানিম সাহেদ রিপন, জসিম, আতিকুল হক জালাল, সৈয়দ তৈয়মুর, মোঃ ইকবাল, তাজুল ইসলাম।এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন। আলোচনা পর্ব শেষে তারুণ্যের অহংকার তারেক রহমানের সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বিশেষ মোনাজাত শেষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ও প্রধান বক্তা সহ অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে বলেন, জিয়া পরিবার তথা তারেক রহমান এর জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে ক্ষমাশীন দলের নেতৃবৃন্দ তাদের নাম নিশানা মুছে ফেলার জন্য মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক প্রতিহিংষা মূলক মামলা দিয়ে যতই কাবু করার চেষ্টা করুক না কেন, বহুমাত্রিক ষড়যন্ত্রের জাল ছিন্নভিন্ন করে তারেক রহমানকে বীরের বেশে এদেশের মাটিতে ফিরিয়ে আনা হবে বলে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম