ব্রাহ্মণবাড়িয়ায়  ট্রেনের বগির ভিতর থেকে  লাশ উদ্ধার! 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

মঙ্গলবার দুপুরে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ট্রেনের ভেতর আসনের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

আখাউড়া রেলওয়ে থানার ওসি আবদুস সাত্তার  জানান, বঙ্গবন্ধু সেতু (পূর্ব) স্টেশন থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ৩৮ নম্বর নাসিরাবাদ লোকাল ট্রেনের ২১২৬ নম্বর বগির আসনের নিচে লাশটি দেখে পুলিশকে খবর দেয় যাত্রীরা। পরে রেলওয়ে নিরাপত্তাকর্মীরা আসনের নিচ থেকে ওই বৃদ্ধের লাশটি উদ্ধার করে।

তিনি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রির্পোট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম