ব্রাহ্মণবাড়িয়ায় জীবন্ত নবজাতক উদ্ধার, দত্তক নিতে চায় অনেকেই

news-image

নিজস্ব প্রতিবেদক :  ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতালের ডাস্টবিন থেকে এক ছেলে নবজাতক শিশু উদ্ধার করা হয়েছে। বুধবার ভোরে সদর হাসপাতালের এ্যাম্বুলেন্স চালক মোঃ বাবু নবজাতকটিকে উদ্ধার করে। পরে শিশুটিকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া।বর্তমানে শিশুটিকে সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

বর্তমানে শিশুটি উদ্ধারকারী বাবুর দায়িত্বে রয়েছে। তাদের পরিবার শিশুটিকে দত্তক নিতে চায়। এদিকে, ঘটনার খবর সর্বত্র ছড়িয়ে পড়লে উৎসুখ জনতা শিশুটিকে দেখতে সদর হাসপাতালে ভীড় জমায়। শিশুটিকে দত্তক নেয়ার জন্য বেশকিছু পরিবার এরই মধ্যে এগিয়ে এসেছে।

জেলা সদর হাসপাতালের শিশু বিভাগের জুনিয়র কনসালট্যান্ট ডা. ইকবাল হোসেন বলেন, নবজাতকটি বর্তমানে সুস্থ আছে। তারপরও যেহেতু ডাস্টবিনে ছিল তাই জীবাণু ছড়িয়েছে কিনা সেটি পর্যবেক্ষণ করা হচ্ছে। নবজাতকটি পুরোপুরি সুস্থ হওয়ার পর সরকারি বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন।

এদিকে হাসপাতাল কতৃপক্ষ জানিয়েছেন উদ্ধার হওয়া শিশুটিকে যথাযোগ্য চিকিৎসা দেওয়া হচ্ছে।বতৃমানে সে সুস্থ আছে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবীর হোসেন জানান, দত্তক নেয়ার সংখ্যা বেড়ে যাওয়ায় পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম