ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বোধন হলো ‘ আবি রিভার পার্ক’

news-image

তৌহিদুর রহমান নিটল,ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘরে কুরুলিয়া রেলসেতুর পূর্ব পাশে ব্যক্তি উদ্যোগে নির্মিত ‘আবি রিভার পার্ক’ অানুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া-৩ অাসনের সংসদ সদস্য র অা ম উবায়দুল মোকতাদির চৌধুরী এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

শহরের শিমরাইলকান্দি এলাকার তিতাস নদী ও ভাদুঘর এলাকার কুরুলিয়া খালের মোহনার জায়গাকে বেছে নিয়ে প্রায় সাঁড়ে পাঁচ একর জমির উপর নান্দনিক এই শিশু পার্ক গড়ে তোলা হয়।

দৃষ্টিনন্দন পার্কটির নির্ধারিত জায়গায় শিশুদের জন্য বসানো হয়েছে খেলাধুলার বেশ কয়েকটি রাইডস। উত্তর পাশে নদীর দিকে মুখ করে বানানো হয়েছে দৃষ্টিনন্দন ঘাট। এই পার্কটি সবার জন্য সকাল ১০টা থেকে রাত অাটটা পর্যন্ত উন্মুক্ত থাকবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।

শুক্রবার উদ্বোধনের দিন পার্কে ছিল উপচেপড়া ভীড়। পরিবার নিয়ে আসা চাকরিজীবী হুমায়ূন আহম্মেদ বলেন, ব্রাহ্মণবাড়িয়াবাসীর দীর্ঘদিনের দাবি ছিল একটি শিশু পার্কের। সে অভাব পূরণ করায় এর মালিক মো. আলমগীর হোসেনের প্রতি আমরা কৃতজ্ঞ। পার্কটির উদ্বোধন হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে বিনোদনের খোরাক তৈরি হয়েছে।

পার্কের মালিক মো. আলমগীর হোসেন বলেন, আমাদের জেলায় শিশু-কিশোরসহ সকল শ্রেণীর মানুষের বিনোদনের তেমন কোন ভালো ব্যবস্থা নেই। এ বিষয়টি মাথায় রেখে আমি র্পাকটি নির্মাণ করেছি। পার্কটিতে আরো রাইডস সংযোজন করা হবে বলে জানালেন তিনি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম