ব্রাহ্মণবাড়িয়ায় আমের আড়ৎতে ফরমালিন, ভ্রাম্যমান আদালতের জরিমানা

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মনবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় ভেজাল খাদ্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার দুপুরে শহরের জগত বাজার খালপাড় এলাকায় ভ্রম্যমান আদালতের অভিযানে ফলের আড়ৎতে প্রায় অর্ধটন কেজি আম ধ্বংস ও ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিষ্ট্রেট মো. আসলাম হোসেন। অভিযান শেষে তিনি বলেন, মেসার্স সুরমা ফলের আড়ৎতে কেমিক্যাল মিশিয়ে আম পাকানোর দায়ে আড়ৎতের মালিককে ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আমাদের এ অভিযান সারা বছরই চলমান থাকে বিশেষ করে রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী মানুষকে ঠকিয়ে অধিক মুনাফা নেওয়ার চেষ্টা করে। তাই ধারাবাহিক ভাবে ভ্রম্যমান অভিযান পরিচালনা করা হয়ে থাকে। এসময় অভিযানে আরো উপস্থিত ছিলেন, নিবার্হী ম্যাজিস্ট্রেট তানিয়া আরফাদ, স্যানিটারি অফিসার মো. সফিউর রহমান ভূইয়া প্রমুখ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম