ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামীলীগ নেএীর হত্যার ঘটনায়  মামলা, আটক ১

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আওয়ামী লীগ নেতা স্বপ্না আক্তার (৪০) হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

বুধবার গভীর রাতে  স্বপ্নার ছোট ভাই আমির হোসেন অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে নবীনগর থানায় মামলাটি দায়ের করেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম শিকদার জানান, মামলায় রাজনৈতিক পূর্ব বিরোধকে হত্যার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এ হত্যার ঘটনায় জাহাঙ্গীর নামে এক অটোরিকশা চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ, গতকাল বুধবার রাতে ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন শেষে দশমোজা এলাকা থেকে জিনোদপুর চরপাড়ায় নিজের বাড়ি ফিরছিলেন নবীনগর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক স্বপ্না আক্তার। পথে বাঙ্গুরা নামক স্থানে দুর্বৃত্তদের হামলায় তিনি  নিহত হন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম