ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রধারী ছিনতাইকারী গ্রেফতার

news-image
নিজস্ব প্রতিনিধি : দেশীয় তৈরী একটি লোহার পাইপগানসহ অস্ত্রধারী ছিনতাইকারী হৃদয় হাসান (২৫)কে গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানা পুলিশ। সে সদর উপজেলার ঘাটুরা গ্রামের কামাল মিয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নবীর হোসেন এর দিক-নির্দেশনায় এসআই মোঃ আঃ আজিজ, সঙ্গীয় অফিসার এসআই ইশতিয়াক আহমদ, এএসআই আলী আহম্মদ, এএসআই আবু আহম্মেদ সুজন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে সুহিলপুর হতে তাকে গ্রেফতার করে।

উক্ত অস্ত্র (পাইপগান) উদ্ধার সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী হৃদয় হাসান এর বিরুদ্ধে অ্ত্র থানায় অস্ত্র আইনে মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.নবীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান গ্রেফতারকৃত অস্ত্রধারী ছিনতাইকারী হৃদয় হাসান এর বিরুদ্ধে অত্র থানায় একাধিক মামলা রয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম