ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার খাড়েরা ইউনিয়নের গুলসার গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলো গুলসার গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে নাজমিন আক্তার(৫) এবং সদর উপজেলার চিনাইর গ্রামের সোহাগ চৌধুরীর ছেলে লামিম চৌধুরী(৭)।

তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কসবা থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) মৃনাল দেবনাথ বলেন, লামিম গুলসার গ্রামে তার নানাবাড়িতে বেড়াতে গিয়েছিল। সকালে লামিম ও নাজমিন বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল। এসময় বাড়ির লোকজনদের অগোচরে তারা দুজনই পুকুরের পানিতে ডুবে যায়। পরে তাদেরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম