ব্রাজিলে বন্দুকধারীর হামলায় নিহত ১১

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলে নববর্ষ উদযাপনকালে এক বন্দুকধারীর হামলায় তার সাবেক স্ত্রী ও আট বছর বয়সী ছেলেসহ ১১জন নিহত হয়েছেন। এ সময় বন্দুকধারী নিজেও মাথায় গুলি করে আত্মহত্যা করেন। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩জন।

স্থানীয় সময় গতকাল রোববার সন্ধ্যায় দেশটির ক্যাম্পেনিয়াস শহরের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

দেশটির সাও পাওলো রাজ্যের পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে রামিস ডি এরাইউজো (৪৬) নামে এক বন্দুকধারী রাগের মাথায় তার সাবেক স্ত্রী ইসয়্যামারা ফিলিয়ার (৪৬) এবং তাদের ছেলে জোয়াও ভিক্টরকে হত্যা করে। এসময় ছোটাছুটি করতে গিয়ে আরও আটজন নিহত হন।
আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হামলার সময় বাথরুমে পালিয়ে চারজন প্রাণে বেঁচে যায় বলেও জানিয়েছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস নদীতে অভিযান, ৬টি ঘের উচ্ছেদ ও ২৫টি রিং জাল জব্দ

চলচ্চিত্র সংগঠনের নেতৃত্ব ছাড়ছেন জয় চৌধুরী

৯৪ বছর বয়সে বিশ্বকাপজয়ী দিনো সানির মৃত্যু

আওয়ামী লীগকে সহায়তা করলে স্থায়ী বহিষ্কার

ডিসেম্বরজুড়ে মাঠে থাকার নির্দেশ বিএনপির

মেধাবীদের দেশ ও মানুষের পাশে থাকার আহ্বান মাহ্দী আমিনের

বাংলাদেশের উন্নয়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতা চাইল সরকার

৫০ বছর পরও মানুষের হৃদয়ে অম্লান মওলানা ভাসানী

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

শিল্পাঞ্চলে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

শাহজালাল বিমানবন্দরে বসছে ২১০০ কিলোওয়াটের সোলার প্ল্যান্ট

সংকটের মুহূর্তে রান করাই আমার লক্ষ্য: লিটন