ব্যাংকে মোদির কী আছে?

photo-1454341124ঠিক এই মুহূর্তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে নগদ আছে চার হাজার ৭০০ রুপি। ভদ্রলোকের নিজের কোনো গাড়ি নেই। কৃষি জমিও নেই; নেই বাণিজ্যিক ভবন। এখনো গুজরাটেই তাঁর ব্যাংক অ্যাকাউন্ট।

তবে মোদি যে একেবারে কপর্দকহীন তা কিন্তু নয়। বরং তাঁর স্থাবর ও অস্থাবর সম্পত্তি বেশ ভালো পরিমাণেই আছে। প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে তা বেড়েছে। গত শনিবার ওয়েবসাইটে নরেন্দ্র মোদির হিসাব-নিকাশ হালনাগাদ করেছে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়। আর এরই সূত্র ধরে আজ সোমবার প্রতিবেদন প্রকাশ করেছে দ্য টাইমস অব ইন্ডিয়া।

গত ব্ছর মার্চে মোদির স্থাবর ও অস্থাবর সম্পত্তির মূল্যের পরিমাণ এক কোটি ২৬ লাখ ১২ হাজার ২৮৮ রুপি থেকে বেড়ে দাঁড়িয়েছে এক কোটি ৪১ লাখ ১৪ হাজার ৮৯৩ রুপি।

মোদির কোনো ঋণ নেই। চারটি স্বর্ণের আংটি আছে। যার মূল্য এক লাখ ১৯ হাজার রুপি।

পাঁচ লাখ ৪৫ হাজার রুপির ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, এক লাখ ৯৯ হাজার রুপির জীবনবিমা, ২০ হাজার রুপির বন্ডসহ মোদির স্থাবর সম্পত্তির পরিমাণ দাঁড়ায় ৪১ লাখ ১৫ হাজার রুপি।

অস্থাবর সম্পত্তির মধ্যে ভারতের প্রধানমন্ত্রীর আছে গান্ধীনগরে একটি আবাসন সম্পত্তির চার ভাগের এক অংশ। এখানে মোদির অংশ তিন হাজার ৫৩১ বর্গফুটের মতো। বলা হয়েছে, মোদি ওই সম্পত্তি পরিবার থেকে পাননি। তিনি ২০০২ সালের ২৫ অক্টোবর তা কিনেছেন বলে জানিয়েছেন।

বাড়িটি এক লাখ ৩০ হাজার ৪৮৮ রুপি দিয়ে কিনেছেন বলে তথ্য দেওয়া হয়। যেখানে ভূমিতে বিনিয়োগকারী এক প্রতিষ্ঠান বলছে, এর দাম হবে দুই লাখ ৪৭ হাজার ২০৮ রুপি। তবে কানাঘুষা আছে এর মূল্য প্রায় কোটি রুপি।

এসবিআই ব্যাংকে মোদির জমানো টাকার পরিমাণ ৯৪ হাজার ৯৩ রুপি। একই ব্যাংকে ৩০ লাখ ৭২ হাজার ১৭ রুপি ফিক্সড ডিপোজিট করা। রাজকোট নাগরিক সহকারী করপোরেশনে জমা আছে ৩০ হাজার ৩৪৭ রুপি।

একই কাগজে লেখা আছে স্ত্রীর সম্পত্তির হিসাব। সেখানে যশোদাবেন নাম লেখা। আর সম্পত্তির ঘরে লেখা, ‘জানা নেই’।

২০১৪ সালের ২৬ মে ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন নরেন্দ্র মোদি। এর আগে তিনি ও তাঁর দল বহুবছর গুজরাট প্রদেশে ক্ষমতাসীন ছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম