বৃষ্টি হানা দিতে পারে আজ

 

স্পোর্টস ডেস্ক :প্রথম ম্যাচটি দারুণ দক্ষতায় জিতে নিয়েছে বাংলাদেশ। আজ দ্বিতীয় ওয়ানডেতে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান। দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি। যা সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি। আজকের ম্যাচটি জিতে গেলে সিরিজ জয় নিশ্চিত হবে বাংলাদেশের। পাশাপাশি বাংলাদেশ তুলে নিবে তাদের ওয়ানডে ইতিহাসের শততম জয়।

bangladesh01471475038997
আবহাওয়ার পূর্বভাস অনুযায়ী বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার আজকের ম্যাচে বৃষ্টি হানা দিতে পারে। তবে চিন্তার কোনো কারণ নেই। এই সিরিজের প্রতিটি ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৭১ থেকে ৮২ শতাংশের মধ্যে ওঠানামা করবে। আকাশ অধিকাংশ সময় মেঘাচ্ছন্ন থাকতে পারে।

বিকেল ও সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৫৫ শতাংশ। এ সময়ের মধ্যে কমপক্ষে ২ মিলিমিটার ও সর্বোচ্চ ৭ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এ জাতীয় আরও খবর

পোরশায় ১১০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নওগাঁয় ডাকাতির ঘটনায় গাইবান্ধা থেকে দুই ডাকাত গ্রেফতার

নওগাঁর আত্রাইয়ে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ আহত ৫

নবীনগরে খামারিকে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি

নবীনগরে একের পর এক মন্দিরে চুরি, আতঙ্কে হিন্দু সম্প্রদায়

আত্রাইয়ে শিয়ালের কামড়ে ১ নারী আহত

গোপালগঞ্জে ড্রোনে বিজিবির নজরদারি

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা স্থগিত

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, চলবে ২২ নভেম্বর পর্যন্ত

ফ্যাসিস্টদের বিরুদ্ধে আবারও ঐক্যবদ্ধ জনগণ: রিজভী

গোপালগঞ্জের সহিংসতা আ. লীগের রাজনৈতিক দুর্বলতার প্রমাণ: তথ্য প্রতিমন্ত্রী

ইউরোপের পোশাক বাজারে পিছিয়ে পড়ছে বাংলাদেশ