বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ নাসির

news-image

স্পোর্টস ডেস্ক : বেশ কিছু দিন পর বাংলাদেশের জাতীয় দলে জায়গা পেয়েছিলেন নাসির হোসেন। চ্যাম্পিয়নস ট্রফির দলে ঢুকতে না পারলেও নাসির আছেন আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের দলে। দলে ফেরার সুখস্মৃতি নিয়ে দেশ ছাড়লেও ইংল্যান্ডে বসে একটা খবর শুনে হয়তো হতাশই হয়ে যাবেন ফিনিশার খ্যাত এই ডানহাতি ব্যাটসম্যান। প্রথমবারের মতো তিনি বাদ পড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকে।

আজ এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই কেন্দ্রীয় চুক্তির কথা জানিয়েছে বিসিবি। আগে যেখানে এই চুক্তির আওতায় ছিলেন ১৫ জন, এবার সেখানে জায়গা করে নিয়েছেন ১৬ জন ক্রিকেটার। কিন্তু এখানে জায়গা হয়নি নাসিরের। তাঁর সঙ্গে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ গেছে আল আমিন ও আরাফাত সানির নাম। নতুনভাবে যুক্ত হয়েছেন তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত, কামরুল ইসলাম রাব্বি ও মেহেদী হাসান মিরাজ। পুরাতন চুক্তিতে এ+ গ্রেডে থাকলেও এবার একধাপ নিচে নেমে গেছেন দলের অভিজ্ঞ ও নির্ভরযোগ্য ব্যাটসম্যান মাহমুদউল্লাহ।

কেন্দ্রীয় চুক্তিতে কে আছেন কোন গ্রেডে

এ+ গ্রেড : মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল – বেতন : চার লাখ টাকা
এ গ্রেড : মাহমুদউল্লাহ – বেতন : তিন লাখ টাকা
বি গ্রেড : ইমরুল কায়েস, মুমিনুল হক, সাব্বির রহমান, সৌম্য সরকার – বেতন : দুই লাখ টাকা
সি গ্রেড : রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত – বেতন : দেড় লাখ টাকা
ডি গ্রেড : তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, মেহেদী হাসান মিরাজ – বেতন : এক লাখ টাকা
এ ছাড়া তিন ফরম্যাটের তিন অধিনায়ক দায়িত্বভাতা হিসেবে পাবেন বাড়তি ২০ হাজার টাকা করে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন