বিমান বিধ্বস্তে নিহত ৭৬ আরোহীর ২০ জন সাংবাদিক

আন্তর্জাতিক ডেস্ক :কলম্বিয়ায় বিমান বিধ্বস্তে নিহত ৭৬ আরোহীর মধ্যে ২০ জন সাংবাদিকও রয়েছেন। কলম্বিয়ার বিমান কর্তৃপক্ষের বরাত এ খবর জানিয়েছে আমেরিকার ফক্স নিউজ।

15

এর আগে, কলম্বিয়ায় কোপা সুদামেরিকার ফাইনালে অংশ নেওয়ার জন্য ব্রাজিলের স্থানীয় একটি ক্লাবের ফুটবলার ও কর্মকর্তারা রওনা দেন। কিন্তু পথিমধ্যে সোমবার মধ্যরাতে লামিয়া বলিভিয়া নামে এলএমআই ২৯৩৩ ফ্লাইটটি ফুটবলারসহ ৮১ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত হলে ৭৬ জন মারা যান।

৬ জনকে জীবিত উদ্ধার করা হলেও পরে হাসপাতালে নেওয়ার পর একজন মারা যান। উদ্ধারকৃতদের মধ্যে ওই ক্লাবের ৩ খেলোয়াড় ও এক সাংবাদিক রয়েছেন। বিমানটি ২১ জন সাংবাদিক ফুটবল ম্যাচ কাভারেজের জন্য খেলোয়াড়দের সঙ্গে যাচ্ছিলেন।

রয়টার্স জানায়, ব্রাজিলের শীর্ষস্থানীয় ফুটবল ক্লাব শাপেকোয়েন্সের খেলোয়াড়রা বিমানটিতে ছিলেন। বুধবার ইউরোপা লিগের অ্যাটলেটিকো নেসিওনালের বিপক্ষে কোপা সুদামেরিকানা কাপ ফাইনালের প্রথম পর্বে অংশ নেওয়ার কথা ছিল তাদের।

এদিকে, মঙ্গলবার ব্রাজিলের প্রেসিডেন্ট মিশেল তেমের খেলোয়াড় ও সাংবাদিকদের প্রাণহানির ঘটনায় তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।

এ জাতীয় আরও খবর

চলচ্চিত্র সংগঠনের নেতৃত্ব ছাড়ছেন জয় চৌধুরী

৯৪ বছর বয়সে বিশ্বকাপজয়ী দিনো সানির মৃত্যু

আওয়ামী লীগকে সহায়তা করলে স্থায়ী বহিষ্কার

ডিসেম্বরজুড়ে মাঠে থাকার নির্দেশ বিএনপির

মেধাবীদের দেশ ও মানুষের পাশে থাকার আহ্বান মাহ্দী আমিনের

বাংলাদেশের উন্নয়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতা চাইল সরকার

৫০ বছর পরও মানুষের হৃদয়ে অম্লান মওলানা ভাসানী

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

শিল্পাঞ্চলে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

শাহজালাল বিমানবন্দরে বসছে ২১০০ কিলোওয়াটের সোলার প্ল্যান্ট

সংকটের মুহূর্তে রান করাই আমার লক্ষ্য: লিটন

নেতানিয়াহুর বিরুদ্ধে গোপনে আরব দলগুলোর সহযোগিতা চাওয়ার অভিযোগ