বিমান ছিনতাইয়ের হুমকির পর ভারতে বিমানবন্দরে সতর্কতা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিমান ছিনতাইয়ের হুমকির পর ভারতের মুম্বাই, চেন্নাই ও হায়দরাবাদ বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পিটিআইর ওই প্রতিবেদনে বলা হয়, ভারতের একটি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে ওই সতর্কতা জারি করা হয়। ওই তিনটি বিমানবন্দর ত্যাগ করা বিমান ছিনতাই করা হতে পারে বলে জানান তাঁরা।

ওই তিনটি বিমানবন্দরে যাত্রীদের কড়া তল্লাশির মুখোমুখি হতে হচ্ছে। এ ছাড়া নিরাপত্তাকর্মীদের কাজে সহায়তা করার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হচ্ছে বলে জানানো হয়েছে পিটিআইর ওই প্রতিবেদনে।

গত বছর জানুয়ারিতেও এ ধরনের একটি বিমান ছিনতাইয়ের হুমকি দেওয়া হয়। সে সময় ভারতের বিমানবন্দরগুলোর নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থা সিআইএসএফ বিষয়টি মোকাবিলা করে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন