বিধবাদের বিয়ে করতে চান বেশির ভাগ সৌদি যুবক

arab-couple-_jugantor_3687আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের ৬৭ দশমিক ২ শতাংশ যুবকই বিয়ে করতে চান বিধবাদের।

দেশটির বিধবা নারীদের জন্য নিঃসন্দেহে এটি একটি সুখবর। সম্প্রতি জেদ্দাভিত্তিক দাতব্য সংস্থা ‘সোসাইটি ফর ম্যারেজ অ্যান্ড ফ্যামিলি কাউন্সেলিং’ প্রকাশিত এক জরিপের ফল থেকে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত ফল থেকে জানা যায়, বেশি বয়সীদের বিয়েতে আগ্রহী সৌদি যুবকরা।

এতে আরো জানা যায়, সৌদি যুবকদের ৭৭ দশমিক ৩ শতাংশ বিচ্ছেদ হওয়া নারীদের বিয়ে করতে চায়। আরো চমকপ্রদ ব্যাপার হলো, জরিপে অংশ নেয়া যুবকদের ৭৪ দশমিক ৬ শতাংশ বেশি বয়সী অবিবাহিত নারীদের বিয়ে করতে আগ্রহী। খবর আরব নিউজের।

জরিপের ফল প্রসঙ্গে দাতব্য সংস্থাটির জ্যেষ্ঠ কর্মকর্তা আবদুল্লাহ বিন মোহাম্মদ মাতবৌলি বলেন, বর্তমানে বিচ্ছেদ হওয়া কিংবা বিধবা নারীদের সম্বন্ধে সমাজে কিছু ভ্রান্ত ধারণা প্রচলিত আছে। এ ধরনের ধারণা, ইসলাম ও মহানবী (সা.)-এর শিক্ষার সঙ্গে সাংঘর্ষিক।

মাতবৌলির মতে, শিক্ষা ও সচেতনতা বাড়ায় অনেক যুবকই বিধবা কিংবা বিচ্ছেদ হওয়া নারীদের বিয়েতে আগ্রহী হয়েছেন। এর পরও কারো কারো মধ্যে এখনো নেতিবাচক মনোভাব রয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম