বিদেশের মাটিতে ভালো খেলছে না বাংলাদেশ: হৃদয়

news-image

অনলাইন ডেস্ক : দেশের বাইরে ওয়ানডে ক্রিকেটে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারছে না বাংলাদেশ। বিশেষ করে ব্যাটিং বিভাগ ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ায় দলকে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে বলে স্বীকার করেছেন ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয়।
বুধবার আফগানিস্তানের বিপক্ষে সাত উইকেটে হারের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নিজেদের পারফরম্যান্সের দুর্বল দিকগুলো তুলে ধরেন তিনি। এই পরাজয়ের ফলে চলমান ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠার সুযোগ হারিয়েছে বাংলাদেশ। অন্যদিকে, জিম্বাবুয়ের সঙ্গে ফাইনাল নিশ্চিত করেছে আফগানিস্তান।
পরিসংখ্যানও বাংলাদেশের সাম্প্রতিক ব্যর্থতার চিত্র তুলে ধরছে। গত দুই বছরে দেশের বাইরে ১৬টি ওয়ানডে খেলে মাত্র দুটিতে জয় পেয়েছে দলটি। বাকি ১৪ ম্যাচে হারতে হয়েছে। আফগানিস্তানের বিপক্ষে টানা পাঁচটি পরাজয়ও এই হতাশাজনক সময়ের অংশ।
হৃদয় বলেন, দলের কথার সঙ্গে মাঠের পারফরম্যান্সের মিল নেই। প্রায় দেড় বছর ধরে বিদেশের মাটিতে এমন পরিস্থিতি চলছে বলে মনে করেন তিনি। তার মতে, ভিন্ন পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়া এবং ম্যাচের পরিস্থিতি বুঝে খেলার ধরন পরিবর্তন করা জরুরি।
বাংলাদেশের ঘরের মাঠের সাফল্যের প্রসঙ্গ টেনে এই অধিনায়ক বলেন, দেশের মাটিতে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও পাকিস্তানের মতো দলকে হারিয়েছে বাংলাদেশ। তাই এক-দুটি ম্যাচ কিংবা সিরিজের ফল দিয়ে পুরো দলকে বিচার করতে চান না তিনি। তবে সাম্প্রতিক সময়ে বিদেশের মাটিতে ব্যাটিংয়ের ধারাবাহিক ব্যর্থতা দলকে ভোগাচ্ছে বলে স্বীকার করেন।
তার মতে, ঘরের মাঠে ব্যাটসম্যানরা তুলনামূলক ভালো খেললেও দেশের বাইরে সেই ধারাবাহিকতা ধরে রাখা যাচ্ছে না। এ ক্ষেত্রে দলের আরও উন্নতি করা প্রয়োজন।
ব্যাটিং ব্যর্থতার পেছনে মানসিকতারও ভূমিকা রয়েছে বলে মনে করেন হৃদয়। আন্তর্জাতিক ক্রিকেটে অতিরিক্ত রক্ষণাত্মক মনোভাব নিয়ে খেললে সাফল্য পাওয়া কঠিন বলে মন্তব্য করেন তিনি। বিশেষ করে একের পর এক উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াতে না পারাকে বড় দুর্বলতা হিসেবে দেখছেন বাংলাদেশের এই ক্রিকেটার।
হৃদয়ের মতে, ব্যাটিং বিপর্যয়ের সময় দলকে সামাল দিতে কার্যকর পরিকল্পনা থাকা দরকার। শুরুতেই উইকেট পড়ে গেলে কিংবা দ্রুত কয়েকজন ব্যাটসম্যান ফিরে গেলে পরিস্থিতি বুঝে দায়িত্বশীল ব্যাটিং করতে হবে। এমন অবস্থায় অন্তত একজন বা দুজন ব্যাটসম্যানকে হাল ধরে দলকে বিপর্যয় থেকে বের করে আনার চেষ্টা করতে হবে।
এ ছাড়া প্রতিকূল পরিস্থিতিতে একক নৈপুণ্যে ম্যাচের চিত্র বদলে দিতে পারেন—এমন খেলোয়াড়ের গুরুত্বও তুলে ধরেন তিনি। হৃদয়ের মতে, প্রতিটি দলেই এমন কয়েকজন ক্রিকেটার থাকেন, যারা কঠিন অবস্থাতেও দলকে এগিয়ে নেওয়ার আত্মবিশ্বাস রাখেন। বাংলাদেশের দলে এই জায়গায় কিছুটা ঘাটতি রয়েছে বলে মনে করেন তিনি।
বিদেশের মাটিতে সাফল্য পেতে বাংলাদেশের ব্যাটিং, মানসিক দৃঢ়তা, পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া এবং চাপ সামলানোর সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তাওহিদ হৃদয়।

 

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর আচরণে সংযম চায় সম্পাদক পরিষদ

ন্যায্য জলবায়ু অর্থায়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়াচ্ছে সরকার

লন্ডনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ, গ্রেপ্তার ১৩৯

শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ১,৯২৯ জন

মিরপুরে নাশকতার অভিযোগে আ.লীগ-ছাত্রলীগের ১১ জন আটক

চার দিন বন্ধ সামিটের এলএনজি টার্মিনাল, কমবে গ্যাসের চাপ

অক্টোবরে রেমিট্যান্স বেড়েছে ১২ শতাংশ

তাহসিফ হত্যা: তরুণী দিশার ৪ দিনের রিমান্ড

নবীনগরে যুব দিবস পালিত, ঋণ ও সনদ বিতরণ

ঢাকায় ৩২ বাসরুটের পরিকল্পনা, আজ চালু হচ্ছে ৬টি

বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে সতর্কসংকেত