বিজেপি মানে ‘ভারত জ্বালাও পার্টি’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিহারের সাবেক মুখ্যমন্ত্রী ও আরজেডি দলের প্রধান লালু প্রসাদ যাদব বলেছেন, ‘বিহার বিধানসভা নির্বাচন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পতনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। উনি মিথ্যা বলছেন যে, উত্তর প্রদেশে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে। উত্তর প্রদেশের জনতা তাকে এমন ধাক্কা দেবে যে, উনি গুজরাটে চলে যাবেন।’

রোববার উত্তর প্রদেশের দেওরিয়া জেলায় সপা-কংগ্রেস জোটের সমর্থনে এক নির্বাচনী সভায় ওই মন্তব্য করেন।

লালু প্রসাদ যাদব বিজেপিকে ‘ভারত জ্বালাও পার্টি’ বলে অভিহিত করেন। তিনি প্রধানমন্ত্রী মোদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের যমজ ভাই বলেও কটাক্ষ করেন।

লালু প্রসাদ বলেন, ‘লোকসভা নির্বাচনের মতো উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে বিজেপি মিথ্যা কথা বলে ক্ষমতায় আসতে চাচ্ছে। নরেন্দ্র মোদি বলেছিলেন, কালো টাকা বিদেশ থেকে ফিরিয়ে এনে প্রত্যেক ভারতীয়ের ব্যাংক অ্যাকাউন্টে ১৫ লাখ টাকা করে দেবেন। কিন্তু তা হয়নি। এখন আবার কৃষকদের ঋণ মওকুফের কথা বলছেন।

এসময় লালু প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘যেসব রাজ্যে বিজেপি সরকার রয়েছে সেসব জায়গায় কি কৃষকদের কোনো ঋণ মওকুফ করা হয়েছে?’

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন