বিএনপি মহাসচিবের নামে ভুয়া ফেসবুক আইডি

news-image

অনলাইন প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে বিভ্রান্তিমূলক তথ্য পোস্ট করা হচ্ছে। এ অভিযোগ করা হয়েছে দলটির পক্ষ থেকে। মঙ্গলবার (১৩ জুন) বিএনপির পক্ষ এ অভিযোগ করেন দলটির সহ-দফতর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু।

তার স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, কোনো ব্যক্তি বা মহল বিএনপি মহাসচিব মহোদয়ের নাম, ছবি ও মোবাইল নম্বর ব্যবহারের মাধ্যমে ভুয়া ফেসবুক আইডি খুলে নিয়মিতভাবে বিভিন্ন বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত লেখা বা ছবি পোস্ট করছে, যার সঙ্গে বিএনপি মহাসচিবের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

এটি করা হচ্ছে শুধুমাত্র তাকে বিতর্কিত করার উদ্দেশ্য নিয়ে। যারা এ ধরনের অপকর্মের সঙ্গে লিপ্ত রয়েছেন তাদেরকে তা অবিলম্বে বন্ধ করার আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন