‘বিএনপি বিষধর সাপ’

নিজস্ব প্রতিবেদক :বিএনপিকে ‘বিষধর সাপ’ আখ্যা দিয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, বিতর্কিত কাজ করে বর্তমানে দলটি দেশি-বিদেশি নানা চাপে রয়েছে। এরা যখনই সুযোগ পাবে, তখনই ছোবল দেবে। তাই এদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে।
শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের হলরুমে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ ঢাকা মহানগর আয়োজিত ‘বিদেশে আশ্রয়রত বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের ফিরিয়ে দেয়া এবং চলমান রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

808_51785

বিএনপি অস্থিরতা পছন্দ করে না- গতকাল দলটির এমন বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের এই নেতা বলেন, এটি কৌতুক ছাড়া আর কিছু নয়। আদালত, দুদক, নির্বাচন কমিশন থেকে শুরু করে সব কিছু নিয়ে অহেতুক অস্থিরতা সৃষ্টি করা বিএনপির কাজ।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন শুধুমাত্র বাংলাদেশের নেত্রী নেই, তিনি বিশ্ব নেত্রীর রোল মডেল হিসেবে পরিচিত হয়েছেন। আমাদের নেত্রী দেশটাকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, ইনশাল্লাহ অচিরেই আমরা এশিয়ার উন্নত রাষ্ট্রে পরিণত হবো।

আয়োজক সংগঠনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মীর মো. আবু হানিফের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি জিন্নাত আলী খান জিন্নাহ, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

এ জাতীয় আরও খবর

রাজু হত্যার প্রতিটি রক্তকণিকার দাম আদায়ের হুঁশিয়ারি এমপি বাবুলের

এক দিনের সফরে লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমান

কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৫, তিনজনের অবস্থা আশঙ্কাজনক

ঢাকাসহ সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

বল টেম্পারিং নিয়ে এবার বোমা ফাটালেন ব্যানক্রফ্ট

রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ

মুক্ত বাণিজ্য ও এআই নিয়ে তিন নেতার বক্তব্য

উত্তরায় গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে কমেছে যান চলাচল

জাতিসংঘে ১২৮ ভোটে পাস রোহিঙ্গা প্রস্তাব

ঘূর্ণিঝড়ের প্রভাবে ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে আগুন