বিএনপি নেতা তৃপ্তি গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) আফতাব আহমেদ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল ইসলাম তৃপ্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
আজ বুধবার সন্ধ্যায় বিএনপির এই নেতাকে তার বনানীর বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

সিআইডির বিশেষ পুলিশ সুপার মোল্লা নজরুল আমাদের সময়কে বিষয়টি নিশ্চিত করেছেন।
মোল্লা নজরুল জানান, আগামীকাল বৃহস্পতিবার তৃপ্তিকে আদালতে নেওয়া হবে। এসময় তার রিমান্ডের জন্য আবেদন করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এর আগে আজ সন্ধ্যা ৬টার দিকে তৃপ্তিকে তার বাসা থেকে তুলে নেওয়া হয় বলে অভিযোগ করেন তার স্ত্রী শুকরিয়া কামাল।

এ জাতীয় আরও খবর