বিএনপির সংবাদ সম্মেলন: ব্রাহ্মণবাড়িয়া শহরে বিজিবি মোতায়েন

1453095685নিজস্ব প্রতিবেদক : বিএনপির সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া শহরে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইন-শৃঙ্খলা সদস্যদের রাখা হয়েছে। আজ সোমবার সকাল পৌনে ১১টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চার প্লাটুন সদস্য শহরে টহল শুরু করে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুর রহমান জানান, ব্রাহ্মণবাড়িয়ায় ১১ ও ১২ জানুয়ারি ঘটে যাওয়া নাশকতার ঘটনায় সোমবার সকালে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নেয় জেলা বিএনপি।
প্রথমে তারা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করার প্রস্তুতি নেয়। কিন্তু ওই দুইদিনের তাণ্ডবের ঘটনায় মামলা থাকায় গ্রেফতার এড়াতে প্রেসক্লাবে না করে জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির বাড়িতে বেলা ১১টায় সংবাদ সম্মেলনের প্রস্তুতি নেয় বিএনপি।
এই সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে সকাল থেকে দলটির নেতাকর্মীরা ওই বাড়ির সামনে জড়ো হচ্ছিল। এজন্য ফের সংঘর্ষ ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গুর ঝুঁকি কাটেনি ঢাকার দুই সিটির বহু ওয়ার্ডে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, এক দিনে মৃত্যু ৩

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৮ জনের রোহিঙ্গা পরিচয়ের তথ্য

ঢাকায় বাসে আগুন-ককটেল বিস্ফোরণ, নাশকতার সন্দেহ ডিএমপির

ইসরায়েলে সরকার গঠনে কঠিন চ্যালেঞ্জে আইজেনকট

ভাটারায় স্কুলবাসে অগ্নিসংযোগ, ঢাবিতে হাতবোমা বিস্ফোরণ

সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী

নতুন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী

প্রথম ধাপে ১,০৫০ ইউপিতে ভোটের পরিকল্পনা