বাঞ্ছারামপুরে শিক্ষকদের অনশন প্রস্তুতি সভা

news-image

বাঞ্ছারামপুর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আমরণ অনশন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের বাঞ্ছারামপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা সহকারী শিক্ষক সমিতির আহ্বায়ক ও বাঞ্ছারামপুর শাখার সভাপতি মো. গোফরান মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাঞ্ছারামপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মীর রফিকুল ইসলাম, সাবেক সভাপতি মো. মাইনুদ্দিন, সাধারণ সম্পাদক মনির হোসেন, সহ-সভাপতি আল-মামুন ভূইয়া, আবদুল অহিদ, মাইনুদ্দিন, শিউলি শাহনাজ, মো: মোজাফর রহমান, মো. শাহজালাল টিপু, মোহাম্মদ আলী পলাশ, বকুল আহমেদ, বাঞ্ছারামপুর উপজেলা সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মহরম আলী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন বৈষম্যসহ ১১তম গ্রেডের দাবিতে আগামী ২৩ ডিসেম্বর ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচি পালন করা হবে। এ কর্মসূচির মাধ্যমে দাবি আদায় করা হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম