বাঞ্ছারামপুরে পুলিশের উদ্যোগে মাদক বিরোধী শপথ,সাথে বৃক্ষ রোপন

news-image

বাঞ্ছারামপুর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় আজ বুধবার দিনভর বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদক বিরোধী প্রচার-প্রচারনা,স্কুলের শিক্ষার্থীদের নিয়ে মাদক বিরোধী শপথ,দুর্নীতি-ইভটিজিং, জঙ্গীবাদ প্রতিরোধ ও বৃক্ষরোপন সপ্তাহ উদ্ভোধন করা হয়েছে।

সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় ও ধারিয়ারচর হাজী ওমর আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী শপথ বাক্যপাঠ করানো হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো,শরিফুল ইসলাম।

শপথ বাক্যপাঠ করান উপজেলা মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও শিক্ষকগন অংশগ্রহন করে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি প্রতিরোধ,বাল্যবিয়ে ও মাদকের কুফল নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম