বাঞ্ছারামপুরে তাপ সহনশীল জাতের গমের আবাদ বৃদ্ধি এবং মাঠ দিবস পালিত

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা রুপসদী গ্রামের কৃষি ব্লকে  তাপ সহনশীল জাতের গমের আবাদ বৃদ্ধিতে মাঠ দিবস পালিত হয়েছে ।

সোমবার সকালে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এই দিবসটি পালন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা সুজন কুমার ভৌমিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ জাহেদুল হক ।

কৃষি প্রনোদোনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ৪ হাজার কেজি গম এবং চাষী পর্যায়ে উন্নত মানের ধান, গম ও পাট বীজ উপাদন, সংরক্ষন ও বিতরন প্রকল্পের (২য় পর্যায়ের) এর আওতায় ১২’শ কেজি তাপ সহনশীল জাতের গম বীজ বিতরন করায় গমের আবাদী জমি বৃদ্ধি পেয়েছে বলে মাঠ দিবসে উল্লেখ করেন প্রধান অতিথি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপসহকারী নুরুল ইসলাম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ মানিকুর রহমানসহ এলাকার ২ শতাধিক কৃষক/কৃষাণী ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম