বাজে উইকেট : ভারতীয় ক্রিকেট বোর্ডকে আইসিসির নোটিশ

news-image

স্পোর্টস ডেস্ক : ছয়টি মানে কোনো টেস্ট ম্যাচের উইকেটকে বিবেচনা করে আইসিসি। খুব ভালো, ভালো, সাধারণ মানের চেয়ে ভালো, সাধারণ মানের চেয়ে খারাপ, বাজে, অনুপযোগী। সবচেয়ে খারাপের দিক দিয়ে শেষ থেকে দুইয়ে অবস্থান করছে পুনের উইকেট।
আইসিসির ম্যাচ রেফারি ক্রিস ব্রড সিরিজের প্রথম টেস্টের উইকেটকে বলেছেন ‘বাজে’। এ ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) নোটিশ দিয়েছে আইসিসি। ১৪ দিনের মধ্যে এর জবাব দিতে হবে বিসিসিআইকে।

যে ধরনের উইকেটে খেলা হয়েছে, এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রড। বিসিসিআই এর ভালো ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে তাদের সতর্ক করে দেওয়া হতে পারে আইসিসির পক্ষ থেকে। পাশাপাশি ১৫ হাজার ডলার জরিমানাও হতে পারে। আইসিসির পক্ষ থেকে দেওয়া হতে পারে নির্দেশনা।
ভারতীয় বোর্ডের দেওয়া জবাব পর্যবেক্ষণ করে দেখবেন আইসিসির ক্রিকেট জেনারেল ম্যানেজার জিওফ অ্যালার্ডিস ও এলিট প্যানেলের ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে।

পুনে টেস্টের উইকেট নিয়ে বেশ সমালোচনা হয়েছে। স্পিনের বিষ ঢেলে দেওয়া হয়েছিল এই উইকেটে। প্রথম বল থেকেই বল ঘুরছিল। ভারত অবশ্য শেষ পর্যন্ত নিজেদের পেতে রাখা ফাঁদেই ধরাশায়ী হয়। টেস্ট হারে ৩৩৩ রানের বিশাল ব্যবধানে।

এর মধ্যে ক্রিকেট অস্ট্রেলিয়া ওয়েবসাইটের সাংবাদিক অ্যান্ড্রু রামসে টুইট করছেন পঞ্চম দিনে খেলা গড়ালে উইকেটের চেহারা কেমন দাঁড়াত সেটির ছবি।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ

নবীনগরে তিতাস নদীতে অভিযান, ৬টি ঘের উচ্ছেদ ও ২৫টি রিং জাল জব্দ

চলচ্চিত্র সংগঠনের নেতৃত্ব ছাড়ছেন জয় চৌধুরী

৯৪ বছর বয়সে বিশ্বকাপজয়ী দিনো সানির মৃত্যু

আওয়ামী লীগকে সহায়তা করলে স্থায়ী বহিষ্কার

ডিসেম্বরজুড়ে মাঠে থাকার নির্দেশ বিএনপির

মেধাবীদের দেশ ও মানুষের পাশে থাকার আহ্বান মাহ্দী আমিনের

বাংলাদেশের উন্নয়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতা চাইল সরকার

৫০ বছর পরও মানুষের হৃদয়ে অম্লান মওলানা ভাসানী

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

শিল্পাঞ্চলে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

শাহজালাল বিমানবন্দরে বসছে ২১০০ কিলোওয়াটের সোলার প্ল্যান্ট