বাংলাদেশে বন্দর স্থাপনে ‘গভীরভাবে আগ্রহী’ ভারত

139748_1ভারতের কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কারি বলেছেন, তার দেশ বাংলাদেশে একটি বন্দর স্থাপনে গভীরভাবে আগ্রহী। এজন্য বাংলাদেশে একটি উচ্চ পর্যায়ের কমিটি পাঠিয়েছে ভারত সরকার।ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই এ খবর দিয়েছে।আমরা বাংলাদেশে একটি বন্দর স্থাপনের সুযোগ খতিয়ে দেখছি যাতে আমাদের সম্পর্ক আরো মজবুত হয়। এ বিষয়ে আমরা বাংলাদেশে একটি কমিটি পাঠিয়েছি,’ সোমবার বলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন এবং নৌমন্ত্রী।

নয়াদিল্লিতে বিদেশি সাংবাদিকদের সংগঠন ফরেন করেসপনডেন্টস  ক্লাবের এক অনুষ্ঠানে নিতিন আরো বলেন,  পটুয়াখালীর  পায়রা বন্দর হতে পারে দুটো দেশের মধ্যে সম্পর্কের প্রধান মাইলফলক। তবে তিনি বলেন, কমিটির সুপারিশের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে এবং এরপরই বিনিয়োগের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।তিনি জানান, বন্দর উন্নয়নের ব্যাপারে দুটি দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যেই প্রাথমিক আলোচনা সেরেছে এবং ভারতের একজন যুগ্ম সচিবের নেতৃত্বে নৌপরিবহন মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল আগামী সপ্তাহে বাংলাদেশ সফর করে প্রকল্পটির স্থান ও প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত প্রতিবেদনে পেশ করবে। ওই কমিটির সুপারিশের আলোকে প্রয়োজনীয় বিনিয়োগসহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। তবে ভারতের একজন সিনিয়র কর্মকর্তা জানান, পায়রা বন্দর উন্নয়নের জন্য বিস্তারিত প্রতিবেদন ইতোমধ্যেই প্রস্তুত হয়ে গেছে। নিতিন গড়কারি জানান, ইরানের চাবাহারে একটি বন্দর উন্নয়নের জন্য ২ লাখ রুপি বিনিয়োগের পরিকল্পনা করছে ভারত সরকার।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম