বাংলাদেশের দল ঘোষণা আজ

news-image

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অভিষেক প্রায় ১৭ বছর। অথচ এতো বছরে ভারতের মাঠে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ হয়নি টাইগারদের। প্রথমবারের মতো ভারতের মাঠে আগামী ৯ ফেব্রুয়ারী একটি টেস্ট খেলবে বাংলাদেশ। ঐতিহাসিক এ ম্যাচকে সামনে রেখে আজ দুপুরে টাইগারদের দল ঘোষণা করা হবে।

এদিকে বিসিবি একটি সূত্রমতে, আজ (বুধবার) বেলা ১১ টায় দল ঘোষণা নিয়ে নির্বাচকদের সঙ্গে মিটিংয়ে বসবেন টাইগার কোচ হাথুরুসিংহে। এরপর দুপুর ১টা থেকে দেড়টার মধ্যে দল ঘোষণা করা হতে পারে।

ইনজুরির জন্য নিউজিল্যান্ড সফরের শেষ টেস্ট মিস করা তিন ক্রিকেটার মুশফিকুর রহিম ইমরুল কায়েস ও মুমিনুল হক সুস্থ হয়ে উঠেছেন। মুমিনুল হক ও মুশফিকুর রহিমের তাই দলে ফিরছেন এ কথা বলাই যায়। তবে ফের ইনজুরিতে পড়ার অনিশ্চিয়তা না কাটায় দলে নাও দেখা যেতে পারে ইমরুল কায়েসকে।

এদিকে বাংলাদেশের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে কোহলিকে অধিনায়ক করে ১৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে ভারত ক্রিকেট বোর্ড। ছয় বছর পর জাতীয় দলে ফিরেছেন তামিলনাড়ু উইকেটরক্ষক ব্যাটসম্যান অভিনব মুকুন্দ।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ

নবীনগরে তিতাস নদীতে অভিযান, ৬টি ঘের উচ্ছেদ ও ২৫টি রিং জাল জব্দ

চলচ্চিত্র সংগঠনের নেতৃত্ব ছাড়ছেন জয় চৌধুরী

৯৪ বছর বয়সে বিশ্বকাপজয়ী দিনো সানির মৃত্যু

আওয়ামী লীগকে সহায়তা করলে স্থায়ী বহিষ্কার

ডিসেম্বরজুড়ে মাঠে থাকার নির্দেশ বিএনপির

মেধাবীদের দেশ ও মানুষের পাশে থাকার আহ্বান মাহ্দী আমিনের

বাংলাদেশের উন্নয়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতা চাইল সরকার

৫০ বছর পরও মানুষের হৃদয়ে অম্লান মওলানা ভাসানী

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

শিল্পাঞ্চলে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

শাহজালাল বিমানবন্দরে বসছে ২১০০ কিলোওয়াটের সোলার প্ল্যান্ট