বাঞ্ছারামপুরে দীপিকা’র নামে টিউবওয়েল বসালো প্রবাসী ভক্তরা!!

news-image

বাঞ্ছারামপুর প্রতিনিধি : এক বাংলাদেশি তরুণ দীপিকাকে এবার এমন এক উপহার দিয়েছেন যা পেয়ে এই বলিউড তারকা রীতিমতো আনন্দিত, উচ্ছ্বসিত।

গত ৫ জানুয়ারি ছিল দীপিকার জন্মদিন। এদিন বাংলাদেশি ভক্ত ব্রাহ্মণবাড়িয়ায় দীপিকার নামে একটি নলকূপ স্থাপন করেছেন।  ভক্তের নাম জানা না গেলেও তিনি মধপ্রাচ্য প্রবাসী এটা জানা গেছে।

জানা গেছে, জন্মদিন উপলক্ষে মধ্যপ্রাচ্যে বসবাসরতদের আরব ফ্যান ক্লাবের উদ্যোগে ঢাকার কাছেই পূর্বাচল অল্প কিছুদূরে মেঘনার তীরবর্তী বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়নের রাধানগর গ্রামে সাধারণ মানুষের বিশুদ্ধ পানির সুবিধার্থে নলকূপটি স্থাপন করা হয়েছে। সেখানে দীপিকার নামসহ পাথরের একটি ফলকও বসানো হয়েছে।

বাংলাদেশের মফস্বল এলাকার এই ঘটনা দীপিকার কানেও পৌঁছে গেছে। তিনি রীতিমতো বিস্মিত, আনন্দিত। সোমবার রাতে রাতে টুইটে ‌দীপিকা লেখেন , ‘কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, আমি বলব এটিই আমার জন্মদিনের সেরা উপহার। এমন ও সুন্দর এই উপহার আমার হৃদয়কে পরিপূর্ণ করেছে। এমন উপহার পৃথিবীকে আরও সুন্দর ও সুখী স্থান করে তুলবে। যে এই উদ্যোগ নিয়েছে, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। এখন এই মুহূর্তে তোমাদের জন্য আমার ভীষণ গর্ব হচ্ছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম