বহিঃবিশ্বের অপতৎপরতা রুখে দেয়ার সামর্থ বাংলাদেশ সেনাবাহিনীর আছে: হানিফ

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ব্যাপারে সরকারের যা করণীয় সরকার তা করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

২ সেপ্টেম্বর শনিবার সকাল ৮টায় কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে নামাজ আদায় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘মায়ানমার বাংলাদেশের আকাশ সীমা অতিক্রম করেছে এটা নিয়ে ভীতির কিছু নেই, কেননা বহিঃবিশ্বের যে কোন অপতৎপরতা রুখে দেয়ার মত সামর্থ বাংলাদেশ সেনাবাহিনীর আছে।’
আরাকান রাজ্যে মুসলমানদের উপর যে নির্যাতন করা হচ্ছে সে ব্যাপারে আন্তজার্তিক সংস্থা এগিয়ে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ জহির রায়হান, জেলা জজ কোর্টের পিপি এ্যাডভোকেট আখতারুজ্জামান মাসুমসহ কয়েকশ’ মুসুল্লী নামাজে অংশগ্রহণ করেন। নামাজ শেষে হানিফ এলাকাবাসীর সাথে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন