ফেসবুক ও টুইটারকে আইএস’র হুমকি

fc_tw_5239ডেস্ক রিপোর্ট : সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের অ্যাকাউন্ট মুছে দেয়ার ঘটনায় ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ও টুইটার সিইও জ্যাক ডরসিকে হুমকি দেয়া হয়েছে।

হুমকির ভিডিওতে বলা হয়, ফেসবুক ও টুইটার থেকে আইএসপন্থী অ্যাকাউন্ট সরিয়ে ফেললে ভয়াবহ পরিণতি বরণ করতে হবে। প্রতিশোধ হিসেবে আইএসের হ্যাকিং গ্রুপের সদস্যরা ফেসবুক ও টুইটারের ১০টি করে অ্যাকাউন্ট হ্যাক করবে। এভাবে ধীরে ধীরে ফেসবুক ও টুইটারের ওয়েবসাইট পুরোটাই ‘ডিলিট’ করে দেওয়া হবে।

আইএসের পক্ষ থেকে ‘সনস খেলাফত আর্মি’র নামে পোস্ট করা এক ভিডিওতে এ হুমকি দেয়া হয়।

অনলাইন কনটেন্ট বিষয়ে পরীক্ষা নিরীক্ষা চালানো সংস্থা স্টোরিফুল ভিডিওর বিষয়টি নিশ্চিত করেছে।

বর্তমানে আইএসের ১০ হাজার ফেসবুক অ্যাকাউন্ট, ১৫০ গ্রুপ ও পাঁচ হাজার টুইটার অ্যাকাউন্ট রয়েছে বলে দাবি করা হয় ওই ভিডিওতে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম