ফেসবুকের চোখে ‘অতিমাত্রায় অশ্লীল’সেই চিত্রকর্ম

160214022432_ice_cream_640x360_philadelphiamuseumofart_nocreditঅশ্লীলতার অভিযোগে ফেসবুক কর্তৃপক্ষ সম্প্রতি একটি বিখ্যাত চিত্রকর্মের ছবি অপসারণ করেছে।

আইসক্রিম শিরোনামের এই ছবিটি ৫২ বছর আগে অঙ্কন করেন প্রথম দিককার পপ চিত্রশিল্পীদের একজন এভেলিন অ্যাক্সেল।

গত সপ্তাহেই চিত্রকর্মটির একটি ফটো ফেসবুকে সংযোজন করে আমেরিকার ফিলাডেলফিয়া মিউজিয়াম অব আর্ট, কিন্তু এর পরপরই ফেসবুকের সেন্সর বিভাগ ছবিটিকে সরিয়ে নেয়।
জাদুঘর কর্তৃপক্ষ জানায়, ফেসবুকের তরফ থেকে তাদেরকে বলা হয়েছে ছবিটি “অতিমাত্রায় ইঙ্গিতপূর্ণ” বা “অশ্লীল”। কিন্তু জাদুঘরের বিশেষজ্ঞরা বলছেন, ছবিটি মোটেও অশ্লীল নয়, বরং চিত্রশিল্পী এই নারীদের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলার চিরাচরিত চ্যালেঞ্জটিই গ্রহণ করেছেন।

ছবিটির শিল্পীকে প্রথম দিককার মহিলা পপ ঘরানার চিত্রশিল্পীদের একজন হিসেবে বর্ণনা করছে জাদুঘর কর্তৃপক্ষ। ফেসবুকের নীতিমালার সাথে দ্বিমত প্রকাশ করে জাদুঘর কর্তৃপক্ষ এখন অন্যান্য সামাজিক যোগাযোগর মাধ্যমগুলোতে ছবিটি প্রকাশ করছে এবং প্রশ্ন করছে, মানুষ এই ছবিটিকে অশ্লীল মনে করছে কীনা।

টুইটারে করা এই প্রশ্নের জবাবে একজন লিখেছেন, “আমি মনে করি ফেসবুক কর্তৃপক্ষ সেই প্রতিক্রিয়াটিই দেখিয়েছে, যে প্রতিক্রিয়া শিল্পী এই ছবিটি আঁকবার সময়েই প্রত্যাশা করেছিলেন। ভাল কাজ করেছ এভেলিন”। আরেকজন ব্যবহারকারী লিখেছেন “ছবিটি অনুমোদন করা উচিত”

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম