ফেনীতে খালেদা জিয়ার গাড়ি বহরে থাকা সংবাদকর্মীদের গাড়ি ভাঙচুর

news-image

রোহিঙ্গাদের দেখতে চট্টগ্রাম যাওয়ার পথে ফেনীতে হামলার মুখে পড়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরের মধ্যে থাকা সংবাদকর্মীদের বেশ কয়েকটি গাড়ি।
শনিবার বিকাল ৫টায় ফেনী শহর থেকে ৫ কিলোমিটার দূরে মোহাম্মদ আলী বাজারে এই হামলা হয়। খালেদা জিয়ার গাড়ি পেরিয়ে যাওয়ার পর একদল যুবক ওই হামলা চালায়।

একাত্তর, ডিবিসি, চ্যানেল আই ও বৈশাখী টেলিভিশনের গাড়ি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের গাড়িও রয়েছে।

বিকাল পৌনে ৫টার দিকে বিএনপি চেয়ারপারসনের গাড়িসহ বহরের ৩০টির মতো গাড়ি মোহাম্মদ আলী বাজার অতিক্রমের পরপরই ১৫-২০ যুবক লাঠিসোঁটা নিয়ে সড়কে উঠে আসে। কয়েকজনের হাতে আগ্নেয়াস্ত্রও দেখা গেছে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন