ফিরে গেলেন সৌম্য সরকার : বাংলাদেশ ৮০/১

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ বেশ ভালোই এগোচ্ছিলো। বিনা উইকেটে দলীয় অর্ধশত করে ফেলেছিল। কিন্তু এর মাঝে টাইগাররা ছন্দ হারিয়ে ফেলল। নিজের প্রথম ওভারে বল করতে এসে উইকেট শিকার করলেন বেন স্টোকস।

ইনিংসের ১২তম ওভারের শেষ বলে আপার কাট করতে গিয়ে ডিপ কাভারে বেয়ারস্টোর হাতে ধরা পড়েন সৌম্য। ৩৪ বল খেলে ২৮ রান করে সাজঘরে ফেরেন তিনি। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৫.১ ওভারে এক উইকেট হারিয়ে ৮০ রান।

তামিম ৩৮ ও ইমরুল ১২ রানে ব্যাট করছেন।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে আজ মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও স্বাগতিক ইংল্যান্ড। ম্যাচটিতে টস হেরে এখন ব্যাট করছে বাংলাদেশ। আজ ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে লন্ডনের কেনিংটন ওভালে। বাংলাদেশের বোলিং লাইন আপে আজ তিন পেসার রয়েছেন। তারা হলেন মাশরাফি বিন মর্তুজা, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন। স্পেশাল কোনও স্পিনার নেই।

মেহেদী হাসান মিরাজ বা সানজামুলের কাউকেই একাদশে রাখা হয়নি। একাদশে আজ ব্যাটসম্যানদের সংখ্যা বাড়ানো হয়েছে। একাদশে আছেন ইমরুল কায়েস। অর্থাৎ, বাংলাদেশ আজ আট ব্যাটসম্যান নিয়ে খেলতে নেমেছে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন