ফিজিকে উড়িয়ে দিল জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক : একই ভেন্যু, একই পরিস্থিতি। তবে প্রতিপক্ষ ভিন্ন। চট্টগ্রামের এমএ আজীজ স্টেডিয়ামে ফিজি উদ্বোধনী দিন প্রথম প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল ইংল্যান্ডকে। আজ পেলো জিম্বাবুয়েকে। ইংল্যান্ডের বিপক্ষে তাদের করা ৩৭১ রান তাড়া করতে নেমে ফিজি খেলতে পেরেছিল মাত্র ২৭.৩ ওভার। অলআউট হয়েছিল ৭২ রানে।

sports220160129071011আজ দ্বিতীয় ম্যাচে রান তাড়া করতে হয়নি। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমেও খুব বেশিদুর যেতে পারেনি। প্রথম ম্যাচের তুলনায় মাত্র একটি বল বেশি খেলতে পেরেছে তারা। অথ্যাৎ, জিম্বাবুয়ের বোলারদের সামনে অলআউট হয়েছে মাত্র ২৭.৪ ওভারে। রান করেছে আগের দিনের চেয়ে ৯টি বেশি। অথ্যাৎ ৮১।

জিম্বাবুয়ের জন্য এই ৮১ রান খুব বেশি কঠিন কিছু না। আবার প্রতিপক্ষ যখন ফিজি, তখন তাদেরকে পুরো ১০ উইকেট হাতে রেখেই জেতা উচিৎ ছিল। কিন্তু, তা না- জিম্বাবুয়েও হারালো ৩ উইকেট। শেষ পর্যন্ত ১৮.৫ ওভার খেলে ৭ উইকেটেই ফিজিকে হারাল জিম্বাবুয়ে।

টস জিতে ব্যাট করতে নেমে ওয়েসলে মাধিভিরে এবং ব্লেসি মাভুতার বোলিং তোপের মুখে পড়ে প্রশান্ত মহাসাগরীয় দেশটি। মাধিভিরে ২৪ রান দিয়ে নেন ৫ উইকেট। মাভুটা ১৩ রান দিয়ে নেন ৩ উইকেট। ফিজির পক্ষে সর্বোচ্চ ১৯ রান করেন চাকাচাকা তিকোইসুভা। এছাড়া ১৫ রান করেন জর্দান ডানহাম। শেষ পর্যন্ত ২৭.৪ ওভারে মাত্র ৮১ রান করেই অলআউট ফিজি।

জবাবে ব্যাট করতে নেমে ২৭ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে ফেলেছে জিম্বাবুয়ে। তবে ব্রেন্ডন স্লাই এবং জেরেমি আইভিসের ব্যাটে জয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল জিম্বাবুয়ে। কিন্তু দলীয় ৭৩ রানের মাথায় আইভিস আউট হয়ে যান ব্যক্তিগত ২৩ রানে। শেষ পর্যন্ত ব্রেন্ডন স্লাইয়ের ২৯ রানই সহজ জয় এনে দেয় জিম্বাবুয়েকে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম