প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম মসজিদে যাচ্ছেন ওবামা

obamaধর্মীয় স্বাধীনতা সুরক্ষায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আগামী সপ্তাহে মসজিদ পরিদর্শনে যাবেন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে এটি হবে তাঁর প্রথম মসজিদ পরিদর্শন।হোয়াইট হাউসের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজনীতিক মুসলিম-বিদ্বেষী উসকানিমূলক বক্তব্য দেওয়ায় প্রেসিডেন্ট ওবামা মসজিদ পরিদর্শন করবেন।স্থানীয় সময় শনিবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, বুধবার ইসলামিক সোসাইটি অব বাল্টিমোর মসজিদে যাবেন ওবামা। সেখানে তিনি একটি বৈঠকে মিলিত হবেন ও ভাষণ দেবেন।ওই ভাষণে ওবামা মার্কিনিদের ধর্মান্ধতার বিরুদ্ধে ও সত্যের সঙ্গে সব সময় থাকার আহ্বান জানাবেন বলে হোয়াইট হাউসের ওই কর্মকর্তা জানান।মার্কিন প্রেসিডেন্ট ওবামা বিভিন্ন দেশে সফরের সময় মসজিদ পরিদর্শন করেছেন।গত বছর ডিসেম্বর মাসে ক্যালিফোর্নিয়ার সান বার্নার্দিনোতে এক মুসলিম দম্পতির গুলিতে ১৪ জন নিহত হন।এ ঘটনার পর এক প্রতিক্রিয়ায় রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প মুসলমানদের নিয়ে উসকানিমূলক বক্তব্য দেন। তিনি বলেন, ‘মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া উচিত।’তবে ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট ওবামা রাজনীতিকদের এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম