প্রেসিডেন্ট হওয়ার পথে ট্রাম্পের পথের কাঁটা ৬ ডেমোক্রেট!

 

আন্তর্জাতিক ডেস্ক :প্রেসিডেন্ট হওয়ার পথে ডোনাল্ড ট্রাম্পের সামনে কাটা হয়ে দাঁড়াচ্ছেন ছয় ডেমোক্রেট ইলেক্টর। তারা ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার পথ বন্ধ করতে একটি সম্মতি পত্রে স্বাক্ষর করেছেন। তারা এবার অন্য ইলেক্টরদের এ পথে আসতে অনুপ্রানিত করার জন্য মাঠে নেমেছেন। এসব ডেমোক্রেটদের নেতৃত্ব দিচ্ছেন কলোরাডোর ইলেক্টর মাইকেল বাচা। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের।

hillary

আমেরিকার কয়েকটি রাজ্যে ভোটে যে প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচিত হন তাকেই ভোট দিতে হয় ইলেক্টরদের। কিন্তু আরিজোনা, ইডাহো, মিশিগান, জর্জিয়াসহ বেশ কয়েকটির রাজ্যে এ নিয়ম নেই। তাই এসব রাজ্যের ইলেক্টররা চাইলে ট্রাম্পের বিরুদ্ধে ভোট দিতে পারবেন।

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন এসব ইলেক্টরাল কলেজেই, পপ্যুলার ভোটে নয়। এবার যেটা পেয়েছেন হিলারি ক্লিনটন। ডেমোক্রেট এ প্রার্থী প্রেসিডেন্ট হওয়ার জন্য রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের চেয়েও ১৭ লাখ বেশি ভোটারদের সমর্থন পান। কিন্তু তারপরও মার্কিন নির্বাচনী আইনের মারপ্যাঁচে পড়ে প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন ধূলিস্যাৎ হয় তার।

এ জাতীয় আরও খবর

চলচ্চিত্র সংগঠনের নেতৃত্ব ছাড়ছেন জয় চৌধুরী

৯৪ বছর বয়সে বিশ্বকাপজয়ী দিনো সানির মৃত্যু

আওয়ামী লীগকে সহায়তা করলে স্থায়ী বহিষ্কার

ডিসেম্বরজুড়ে মাঠে থাকার নির্দেশ বিএনপির

মেধাবীদের দেশ ও মানুষের পাশে থাকার আহ্বান মাহ্দী আমিনের

বাংলাদেশের উন্নয়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতা চাইল সরকার

৫০ বছর পরও মানুষের হৃদয়ে অম্লান মওলানা ভাসানী

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

শিল্পাঞ্চলে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

শাহজালাল বিমানবন্দরে বসছে ২১০০ কিলোওয়াটের সোলার প্ল্যান্ট

সংকটের মুহূর্তে রান করাই আমার লক্ষ্য: লিটন

নেতানিয়াহুর বিরুদ্ধে গোপনে আরব দলগুলোর সহযোগিতা চাওয়ার অভিযোগ